রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় রাস্তা নিয়ে দ্বন্দ্বে দু-গ্রুপের সংঘর্ষ; আহত-১৭


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে দু-গ্রুপের সংঘর্ষে প্রায় ১৭জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিটারী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে উভয় পক্ষেই জানান।

আহতরা হলেন, মোস্তাকিন হোসেন, মোহাম্মদ হোসেন, লালন মিয়া, সুমন হোসেন, মিঠু, লাবিব, লাভলি বেগম, বিলকিস বেগম, খাদিজা খাতুন, মাহাবুব ইসলাম, সোহাগ হোসেন, সোহান, মামুন, লিটন, তাগবির, শারমিন খাতুন ও মনি খাতুন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে মোস্তাকিন হোসেন ও মাহাবুব ইসলামের দ্বন্দ্ব চলে আসছিলো। এমতাবস্থায় আজ শনিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৮জন আহত হয়। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে মোস্তাকিন হোসেন বলেন, প্রায় এক বছর ধরে আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় মাহবুব ও লিটন । এ ব্যাপারে আমরা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে  অবগত করেছিলাম। তারপরেও বিষয় সমাধান হয়নি। পরে আজ আমাদের বাড়ির পাশে আমার নিজের তিন শতক জমির উপর দিয়ে রাস্তা তৈরির জন্য প্রস্তুতি নিলে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায় মাহাবুব ও তার লোকজন। এতে আমাদের ৯জন গুরুতর আহত হই। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অপর পক্ষের মাহবুব ইসলাম বলেন, মোস্তাকিনের সাথে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘ দিন থেকে। এখন রাস্তা নিয়ে একটি সমস্যা আছে। সেটা সমাধানের জন্য স্থানীয় কয়েকজন দায়িত্ব নিয়েছে। তার পরেও মোস্তাকিন ও তার লোকজন আজকে এসে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ৮জন গুরুতর আহত হয়। আমি এর সঠিক বিচার চাই। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।