সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ১৪০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ১৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (৮ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৭ কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দের কুড়া  সূর্যমুখী টেকনিক্যাল কলেজের দক্ষিণ পাশে শিয়ালখোয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ ইয়াকুব আলী (২২) এবং মমিনুর ইসলাম (২০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে লালমনিরহাট জেলা পুলিশের এ অভিযান প্রশংসিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।