রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক হাজার ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।সোমবার(৬ জানুয়ারী)রাতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব ১৩।
র্যাব-১৩ জানায়,জেলার মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শঠীবাড়ী বাজারের মেঘনা ব্যাংকের সামনে রংপুর থেকে ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে দুই মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশি করে প্যাকেটে মোড়ানো ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার করাহয়।গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার কোতোয়ালি থানার শুভপুর গ্রামের মোঃ ইকবাল হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম ও রংপুরের পীরগঞ্জ থানার বাগদুয়ার রসুলপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ নাজমুল ইসলাম। মিঠাপুকুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।