লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণের লাইসেন্স ২০২৫ সালের জন্য বার্ষিক নবায়নের সময় ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রি. পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ এর ক্রমিক নং-৩১ (খ) অনুচ্ছেদ মোতাবেক বর্ধিত সময়ের মধ্যে তাঁদের নামীয় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।