লালমনিরহাট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর আয়োজনে নিজস্ব প্রাঙ্গণে ভিডিপি দিবস ২০২৫ পালিত হয়। ভিডিপি দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে উদ্বোধন,রক্তদান কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়।
এতে উপস্থিত ছিলেন ২৮ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক কামরুজ্জামান, জেলা কমান্ডেন্ট এস এম মজিবুল হক পাভেল, সার্কেল এডজুটেন্ট টিটন মিয়া, উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-আমিন, উপজেলা কর্মকর্তা বৃন্দসহ আনসার ও ভিডিপি ২শতাধিক সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।