রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে পল্লী বিদ্যুৎতের ডিজিএম বিরুদ্ধে মানবন্ধন


প্রকাশ :
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকরা অনিয়ম দুর্নীতি, গ্রাহক হয়রানি, অসৎ আচরণের অভিযোগে পদত্যাগের মানবন্ধন করে।

 মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কে স্বর্বস্থরের গ্রাহক ও নিবন্ধিত ইলেকট্রিশিয়ানের পৃথক ব্যানারে করা মানববন্ধন ও বিক্ষোভ আয়োজন করা হয়। মানববন্ধন শেষে গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই ইলাহীর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন।
মানববন্ধন চলাকালে,ঢাকা- বুড়িমারী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।এসময় বক্তারা বলেন,ডিজিএম আয়ুব আলী যোগদানের পর থেকে অফিসটিকে স্বৈরতান্ত্রিক পদ্ধতি কায়েম করেছেন।অহেতুক ভাবে বিদ্যুত বিল তৈরি করেন।ভর্তুকির সেচ বিলকে আবাসিক বানিয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন।৪ লক্ষ ৫ লক্ষ টাকা জড়িমানা করেন। জরিমানার পরে ডিজিএম এর নির্দিষ্ট লোককে ৪ লক্ষের স্থানে ১ লক্ষ টাকা দিলে ২০ হাজার টাকার জড়িমানার ছিলিপ দেন।

পল্লীবিদ্যুতের সাবেক কর্মকর্তা ফজলার রহমান বলেন,পল্লীবিদ্যুত ইচ্ছে মত বিল তৈরি করছে।২৭ টাকার বিল বিভিন্ন চার্য বসিয়ে ৯০ টাকা করছে।এর বাহিরে যে মিটার ব্যবহার হয়,সেই মিটার গুলোর বিলে জড়িমানা সহ অহেতুক বিভিন্ন চার্জ বসানো হয়।এরা নিজেদের ইচ্ছে মত কাজ করে।আমি আমার চাকুরি জীবনে অনেক অফিসে অনেক অফিসারের সাথে কাজ করেছি।তারা প্রায় সকলেই একই রকম।
স্বর্বস্থরের গ্রাহক ও নিবন্ধিত ইলেকট্রিশিয়ানরা ৪০ পাতায় ৭২০ জন গ্রাহক সাক্ষর করা কাগজ বিদ্যুৎ উপদেষ্টা,বিদ্যুৎ সচিব,পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান,জেলা প্রশাসক,কৃষি দপ্তরের উপ-পরিচালক,পল্লীবিদ্যুত সমিতির সভাপতি,কুড়িগ্রাম লালমনিরহাট সমিতির জেনারেল ম্যানেজার,উপজেলা নির্বাহী কর্মকর্তা,আদিতমারী,উপজেলা কৃষি কর্মকর্তা, আদিতমারী জোনালের এলাকা পরিচালক,আদিতমারী ডেপুটি জেনারেল ম্যানেজারকে অবগতপত্র দেওয়া হয়েছে।

পল্লীবিদ্যুতের আদিতমারী জোনাল অফিসের ডিজিএম আয়ুব আলী বলেন,মানববন্ধনের বিষয়টি মোবাইল ফোনে লোক মারফত জেনিছি।যারা এসব করছে,কি জন্য করছে আমি জানিনা। তবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ থাকলে কর্তূপক্ষ ক্ষতিয়ে দেখুখ।
ইউএনও নুর-ই-আলম বলেন,অভিযোগটি অফিসে রিসিভ করেছি। অভিযোগটি প্রধান উপদেষ্টার কার্যালায়ে পাঠানো হবে।