রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে জাতীয় পার্টি'র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


প্রকাশ :

সাবেক রাষ্ট্রপ্রতি পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এরঁ হাতে গড়া সাংগঠন জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির ৩৯ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোরুপা মোড়স্থ্য জেলা জাতীয় পার্টির  কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হেয়।  

শোভাযাত্রায় হাজার হাজার নেতা কর্মী’র শ্লোগানে মূখরিত হতে থাকে, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক, এই মুহূর্তে দরকার, জাতীয় পার্টির সরকার, জিএম কাদের জিন্দাবাদ। 

শোভাযাত্রা শেষে জেলা কার্যালয়ে সদর উপজেলা জাপার  সভাপতি এ্যাডঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  জাহিদ হাসান লিমন। এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন  আলামগীর চৌধুরী, মহিব্বুল প্রমুখ।

এর আগে জেলা জাপা লালমনিরহাট শহরের মুলমুল সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালী। র‍্যালীটিতে নেতৃত্ব দেন জেলা জাপার সদস্য সচিব সাধারণ সম্পাদক, এসময় লালমনিরহাট সদর জাপার সভাপতি নজরুল ইসলাম, পৌর জাপার আহবায়ক মো. আলমগীর চৌধুরী, জেলা যুব সংহতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মিজানুর রহমান মিন্টু, জেলা ছাত্রসমাজ সহ জাপা ও জাপার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।