রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও সাউন্ড বক্স নিষিদ্ধ বেরোবিতে


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি, সব শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে আতশবাজি এবং সাউন্ড বক্স বাজানোর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, "নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনো বহিরাগত ধরা পড়ে, তাকে সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে তিন দিনের জেল দেওয়া হবে। এছাড়া, কোনো শিক্ষার্থী যদি নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি বা সাউন্ড বক্স বাজায়, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।