রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে খেত নষ্টের অভিযোগে সংবাদ সম্মেলন


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে আবাদী জমির খেত নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্ব বিকেলে উপজেলার বেংকান্দা এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন খেতের মালিক আশরাফ আলী।

বক্তব্যে তিনি দাবি করেন একই এলাকার আপন ভগ্নিপতি আশরাফ সিদ্দিকীর সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ। এ বিরোধের জেরে তিনি গভীর রাতে আবাদী জমির খেত রাতে নষ্ট করে দিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দেওয়া হবে।

পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএনপির  সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রধান বলেন, 'আবদ নষ্ট করা হয়েছে শুনে দেখতে এসেছি। পরিবারটি কষ্ট করে চাষাবাদ করেছে। পরিবারের এ ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সমস্যা হবে। '

এ বিষয়ে অভিযুক্ত আশরাফ সিদ্দিকীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, 'এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র মিথ্যা ও বানোয়াট।'