লালমনিরহাট আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে লালমনিরহাটের হাড়িভাঙ্গা এলাকায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক।
সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ এম. এরশাদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুলের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম।
পরে স্কুলে কৃতি শিক্ষার্থীদের মাঝে স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্টসহ অন্যান্য শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল সিট প্রদান করা হয়। শেষে মুনাজাত পরিচালনা করে রেলওয়ে স্টেশন মসজিদের মুয়াজ্জিন আব্দুল কাদির।