রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে যৌথবাহিনীর হাতে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রেফতার


প্রকাশ :

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।তিনি রংপুরের কাউনিয়া উপজেলায় কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।তার বিরুদ্ধে নগরীর তাজহাট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ২টায় উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।তিনি ওই ইউনিয়নের মহেশা গ্রামের মরহুম কপিল উদ্দিনের ছেলে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) শাহ আলম সর্দার বলেন, আব্দুল মজিদকে শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আব্দুল মজিদ তাজহাট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় করা মামলার ১৪ নম্বর আসামি। সেই মামলায় মোট আসামি রয়েছেন ৮৬ জন।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনায় গত ২৪ অক্টোবর মামলা করেন ফারুক। ওই মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ আসামি।গ্রেফতার ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদকে যৌথবাহিনী থানায় হস্তান্তর করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।