রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে উপজেলা কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত


প্রকাশ :

গত ১৯ ডিসেম্বর ২০২৪(বৃহস্পতিবার);বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট সদর উপজেলা আয়োজনে কালেক্টরেট মাঠে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরি ও ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশের মহাতাঁবু জলসা ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার ও  বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলা এডহক কমিটির আহবায়ক জান্নাতআরা ফেরদৌস এর  সভাপতিত্বে  অনুষ্ঠানে অতিথি ছিলেন , সাবেক উপমন্ত্রী  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা স্কাউটস এডহক কমিটির আহবায়ক এইচ,এম রকিব হায়দার, পুলিশ সুপার লালমনিরহাট  মোঃ তরিকুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার লালমনিরহাট রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট  সদর উপজেলা সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, সহকারি পরিচালক ও জেলা স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব সুধীর চন্দ্র বর্মন (এএলটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও লালমিরহাট সদর উপজেলার স্কাউস এডহক কমিটি সদস্য সচিব লিপিকা দত্ত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার,

বাংলাদেশ স্কাউটস,লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী ১১-১৫ ও ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ১৭-২০ ডিসেম্বর কালেক্টরেট মাঠে দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। এতে কাব ক্যাম্পুরীতে  প্রাইমারী স্কুল পর্যায় থেকে ৬ জন কাব সদস্য ও ১ জন ইউনিট লিডার সহ মোট ৭ জন করে ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কাউট সমাবেশে ৮ জন স্কাউট সদস্য ও ১ জন ইউনিট লিডার সহ মোট ৯ জন করে ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এই স্কাউট সমাবেশের শিক্ষার্থীরা তাঁবুবাস ও স্কাউট কার্যক্রমে অংশ নেয়ার জন্য পরিপূর্ণ স্কাউট ইউনিফর্ম,রেকর্ড বই,থালা বাটি, গ্লাস, মগ, বালতি, চামচ,গামলা, চাকু,রশি, হালকা গ্যাজেট সামগ্রী সঙ্গে নিয়ে আসে। 

এই ক্যাম্পুরী ও সমাবেশ ২টি সাব ক্যাম্পে বিভক্ত হয়ে ১০টি উদ্দীপনের মাধ্যমে পরিচিত হয়। উদ্দীপন পরিচালনার ডিইরেক্টর ছিলেন  এএলটি অপূর্ব চন্দ্র রায়, মশিউর রহমান, ইউনিট লিডার মাসুম মিয়া,শফিয়ার রহমান, আতাউর রহমান বকশি,বিদ্যুৎ কুমার সংগ্রাম,হাফিজুর রহমান, পাপিয়া সুলতানা, সুদিপ্ত কুমার বর্মন(এ,এল,টি), আনোয়ারুল হক খান(এ,এল,টি)। 

উদ্দিপন পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন সমাবেশ চীফ উডব্যাজার মোঃ শমশের আলী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  সাবেক  উপজেলা স্কাউটস সম্পাদক ও সমাবেশ সাংগঠনিক কমিটির সদস্য সচিব একরামুল হক সরকার। 

গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক জেলা স্কাউটস সম্পাদক মোঃ রাজিবুর রহমান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল সালাম, মালেক মন্ডল, মুকুল রায, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম মুকুল  সহ স্কাউটে নিবেদিত শিক্ষক ও রোবারদের সহযোগিতায় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ পরিচালিত হয়। 

অতিথিদের উপস্থিতে মহাতাঁবু জলসা শেষে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি করে ক্রেস্ট এবং ছাত্র-ছাত্রী ও ইউনিট লিডারদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাবেশ সফলভাবে সম্পূর্ণ হয়।