এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধায় মহিষখোচা বাজারের প্রান কেন্দ্রে অবস্থিত মালিক আব্দুস সালামের শহীদ মিরাজ নামের ষ্টোরটির ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
পরে প্রধান অতিথি প্রথম কাষ্টমার হিসেবে তার দোকান থেকে নগদ টাকায় মাল ক্রয় করেন এবং দেকানের চারিপাশে বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসবাদী দুসরদের গুলিতে নিহত বিভিন্ন নির্যাতনের আকা দৃশ্য ঘুরে দেখেন।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম,সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হেসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মমিনুল হক, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক যুগ্ম আহবায়ক নুরে আলম সিদ্দিকী বাবু ও বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী মোখলেছুর রহমানসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ মিরাজ ষ্টোরের মালিক হতদরিদ্র আব্দুস ছালাম জানান জু্লাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনে ঢাকায় একমাত্র রোজগারি তার ছেলে শহীদ মিরাজুল ইসলাম মিরাজ নিহত হয়। পরে বিএনপির ১ লক্ষ টাকা,জামাতের ২ লক্ষ টাকা, নেভির হেডকোয়াটার্স থেকে ১ লক্ষ টাকা,জুলাই শহী স্মৃতি ফাউন্ডেশনের ৫ লক্ষ টাকা এবং স্থানীয়দের ১ লক্ষ টাকা দিয়ে মোট ১০ লক্ষ টাকা সহযোগিতায় দিয়ে মহিষখোচা বাজারে সরকারী জমিতে একটি পাকা ঘর তৈরি করে শহীদ মিরাজের নামে ষ্টোরটি খোলা হয়। তিনি আরও জানান,নতুন দোকান হিসেবে সকল ক্রেতাদের জন্য সে সকল ধরনের পন্যের উপর ১০ পার্সন কমিশনের সুবিধা রেখেছেন। ফলে সকলের সহযোগিতায় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানটি ত্রেতাদের ব্যাপক সাড়া দিবে বলে আশাবাদী তিনি ।