আগামীকাল ২৯ শে ডিসেম্বর রবিবার সকাল দশটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয় " কেমন লালমনিহাট দেখতে চান" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এ্যড. জিন্নাত ফেরদৌস আরা রোজী জানিয়েছেন,সেমিনারে লালমনিরহাট জেলার ৫ শত জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ লালমনিরহাটের উন্নয়নে দিকনির্দেশনা মূলক মতামত প্রদান করবেন।