রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চুরি যাওয়া ২ গরু উদ্ধারসহ ৩ জন আটক


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামের মাহবুবর রহমানের পুত্র তৌহিদ হাসানের বাড়ী থেকে গত ২৫ ডিসেম্বর গভীর রাতে গোহাল ঘরের তালা ভেঙ্গে ২টি গরু চুরি যায়। 

পরের দিন গরুর মালিক কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে কালীগঞ্জ থানার এস,আই আব্দুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় টিম  অভিযান চালিয়ে একই থানার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সিরাজুল মার্কেট এলাকা থেকে গরু ২টি উদ্ধার করেন। সঙ্গবদ্ধ চোর দল পিকাপ ভ্যানে করে রংপুরের দিকে নিয়ে যাওয়ার সময় সন্দেহমুলক আটক করে তাদের। গরুর মালিকের বর্ণনায় মিলে যাওয়া এবং গরুর বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে পিকাপের চালকসহ ৩ জনকে আটক করেন পুলিশ। 

আটককৃতরা হলেন,লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার জাওরানী গ্রামের মৃত আকবর আলীর পুত্র হারুন অর রশিদ(২৫) এবং রংপুর পীরগাছা থানার ইটাকুমারী ইউপির বড়ভিটা গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র পিকআপ ড্রাইভার শহিদুল ইসলাম(২৩) ও  রমনাথ বাগানপাড়া এলাকার মৃত কাশেম খাঁর পুত্র আব্দুল শফিক খাঁ (২২)।

উদ্ধারকৃত চোরাই  গরু এবং গরু পরিবহনে ব্যবহৃত  পিকআপটি জব্দ করা হয় ও আটক ৩জনকে ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০, মামলা নং ৩৫,তারিখ ২৬/১২/২০২৪ রুজু করেন। আটক ৩ জনকে লালমনিরহাট ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ম্যাজিস্ট্রেটের নির্দ্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করেন। 

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।