রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর জেলা ফোরাম প্রতিনিধি সভা ও নির্বাচন


প্রকাশ :
'প্রত্যয়, তারুণ্য ও সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারন করে আজ ২৫ ডিসেম্বর সকালে লালমনিরহাট সাধারণ পাঠাগার সভাকক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের জেলা ফোরামের প্রতিনিধি সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক- সুজন লালমনিহাট জেলা কমিটির সভাপতি গেরিলা লিডার এস, এম শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন। সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী এনামুল হক এলাম। মুখ্য আলোচক ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর রংপুর অঞ্চলের সমন্বয়কারী আরমান আরাফাত অনিক। বক্তব্য রাখেন শহিদ ইসলাম সুজন, জামাল হোসেন, তাহ্ হিয়াতুল হাবিব মৃদুল, লাবিবা আক্তার রিমা প্রমূখ। 

পরে শহিদ ইসলাম সুজনকে সমন্বয়কারী উম্মে কুলসুম ও জাহাঙ্গীর যুগ্ম সমন্বয়কারী নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট ইযুথ এন্ডিং হাঙ্গার-এর  লালমনিহাট জেলা ফোরাম গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে,দপ্তর সম্পাদক লাবিবা আক্তার রিমা,ফলোআপ সম্পাদক মারুফিরা মুক্তা,সাংগঠনিক সম্পাদক তাসমিয়া সিদ্দিকা, কোষাধাক্ষ গঙ্গা রানী রায়,কর্মশালা সম্পাদক নাজমুস সাকিব রাসেল,জলবায়ু বিষয়ক সম্পাদক পূর্ণতা দাস সৃজা,পাঠচক্র সম্পাদক জিনিয়া জাফরিন জবা,  প্রচার ও পাঠাগার সম্পাদক রবিউল ইসলাম রাসেল, প্রতিযোগিতা সম্পাদক পিযুষ রায়, সাংস্কৃতিক সম্পাদক শিব শংকর বর্মন,  কার্যকরি সদস্য তাহ হিয়াতুল হাবিব মৃদুল, মেহেদি হাসান মিলু, আবিদা খাতুন, পলাশ দাস, সোমাইয়া আক্তার, সানজিদা আক্তার সায়লা।

সভায় ইযুথ এন্ডিং হাঙ্গার জেলা ফোরামের চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলি ঘোষানা করা হয়। প্রধান উপদেষ্টা সুজন জেলা কমিটির সভাপতি গেরিলা লিড়ার এস এম শফিকুল ইসলাম কানু। অনান্য উপদেষ্টারা হচ্ছেন অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মকুল, তৌহিদুল ইসলাম লিটন, এনামুল হক এনাম।