রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে কবি হেলাল হাফিজ স্মরণে আলোচনা সভা


প্রকাশ :

কবি হেলাল হাফিজ স্মরণে কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মীর লাইব্রেরি ও সুন্দরম-এর যৌথ আয়োজনে লালমনিরহাট সোনালী পার্কস্থ মীর লাইব্রেরিতে এই স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। 

জাতীয় সঙ্গীত ও কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নাট্যজন অ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরম-এর প্রতিষ্ঠাতা সদস্য ও কবি রিয়াজুল হক সরকার, কবির জীবনী নিয়ে স্বরচিত প্রবন্ধ উপস্থাপন করেন, রংপুরের কবি ও সাংস্কৃতিক সংগঠক সুনীল সরকার। 

আলোচনা সভায় অংশগ্রহণ করেন কবি এ.এস.এম হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, কবি হাই হাফিজ, শামীম আহমেদ, বিশিষ্ট ছড়াকার শ. ম শহীদ, অবসরপ্রাপ্ত শিক্ষক  লিয়াকত আলী ভূইয়া, বিশিষ্ট সংগীত শিল্পী রাওয়ানা মার্জিয়া, কৃষ্ণ চন্দ্র সরকার প্রমুখ। কবিতা পাঠ করেন নাট্যজন এ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায়, কবি হাবিবুর রহমান, ছড়াকার শ.ম শহীদ, কবি রিয়াজুল হক সরকার এবং  সুন্দরম-এর প্রতিষ্ঠাতা প্রধান কবি ও সাংস্কৃতিক সংগঠক পি. কে. বিক্রম।

এছাড়াও স্মরণসভায় সৈয়দা সাবরুনা আখতার লাজী, সাথী রায়,নিবিড়, সুলভ কুমার রায়, রাফেল রানা, মন্টি,  তপন, লিমন মিয়া, হাফিজুর রহমান, সুমন রায়, সজীব কুমার দত্ত,  জয় বাবু, কমরেড বিপুল, অর্পিতা দের প্রমূখসহ কবিতা প্রেমী শিশু-কিশোর, তরুণ কবি, লেখক, শিল্পী, সমাজকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।