রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সুনামগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


প্রকাশ :

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার নামক স্থান হতে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া ফেব্রিক্সের থান কাপড়, কসমেটিক্স ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ নারায়নতলা বিওপির সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দুইটি পৃথক অভিযানে সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা ও মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য আটক করে। যার বাজার মূল্য অর্ধ কোটি টাকা। জব্দকৃত ভারতীয় এসব পণ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ ৫৪ হাজার নয় শত টাকার মালামাল জব্দ করেছে। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।