রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৪ এর বিপ্লবের চেতনার বাতিঘর- রংপুরে কবি আব্দুল হাই সিকদার


প্রকাশ :

রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপন করা হয়েছে বিদ্রোহী কবির “চির উন্নত মম শির স্বাধীনতা স্কয়ার”।অসহযোগ আন্দোলন,  খিলাফত আন্দোলনের সময়  নজরুল যখন সাহিত্যে প্রবেশ করল, তখন থেকে সত্যিকারের আশা আনন্দ, বেদনা, যুদ্ধতার ঘাম তার রক্তে যে বাণী উ”চারণ করেছেন সেই বাণী  সেদিনও যেমন সত্য ছিল, মুক্তিযুদ্ধের সময়ও যেমন সত্য ছিল, ২৪ এর  বিপ্লবে ও শিল্পের এবং সাহিত্যের কন্ঠ ছিল কাজী নজরুল ইসলাম।কাজী নজরুল ইসলাম এই  বিপ্লবের সত্যিকার অর্থে চেতনার বাতিঘর।এই বাতিঘর দিয়েই আলো বিস্ফোরিত  হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এর উদ্বোধন করেন কবি নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক কবি আব্দুল হাই শিকদার। উদ্বোধন শেষে  চিরকালে নজরুল : সমকালে সংগ্রামে  'আলাপচারিতায়' অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন নজরুল বিশেষজ্ঞ, কবি ও লেখক কবি আব্দুল হাই শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, পুলিশ সুপার ও রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন,রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে. এম জালাল উদ্দীন আকবর, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম,কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান সহ কবি লেখক,শিক্ষক ও  শিক্ষার্থীরা।

কবি নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক বলেন,এই পুলিশ লাইন স্কুলে নজরুলের স্বাধীনতা চত্বর ¯’াপন হয়ে বাংলাদেশের ইতিহাসে, শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে নতুন  দিগন্তের সূচনা হলো। আমরা আশা করছি নজরুলের জাতীয় কবির গেজেট খুব দ্রুত হয়ে যাবে। তখন এই শিক্ষা প্রতিষ্ঠান গৌরব করে বলতে পারবে ঊষা লগ্নে অর্থাৎ প্রথম সূর্যোদয়ে এই প্রতিষ্ঠানে নজরুলের স্বাধীনতা স্কয়ার ¯’াপিত হয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য আলো বাতাস খাদ্য পানি এই  চারটি জিনিস প্রয়োজন। যার মধ্যে একই সাথে এই চারটি জিনিস পাওয়া যায় বাংলা সাহিত্যে একমাত্র কাজী নজরুল ইসলাম । কবি অনেক থাকতে পারে কিš‘ নজরুল হল মানুষের আত্মার যে জগত, যে পৃথিবী, সেই পৃথিবীর নায়ক মহানায়ক এবং কবি।

সাবেক নির্বাহী পরিচালক বলেন, যতবার পৃথিবীতে স্বাধীনতার জন্য মানুষ লড়াই করবে, শোষণের বিরুদ্ধে লড়াই করবে, যতবার মানবাধিকার ফিরিয়ে আনার জন্য কথা বলবে, যতবার আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কথা বলবে, যতবার নারী মুক্তির কথা বলবে, যতবার অসাম্প্রদায়িক বাংলাদেশের  কথা বলবে,ততবার নজরুল আমাদের জন্য অনিবার্য।অন্য অনেককে ছাড়া আমাদের চলে কিš‘ নজরুল ছাড়া আমাদের চলে না বলে মন্তব্য করেছেন।