রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন


প্রকাশ :

রংপুরে দশ দিনব্যাপী বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন) উদ্যোক্তা মেলা ২০২৪-এর উদ্‌বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকালে রংপুর জিলা স্কুল মাঠে জেলাপ্রশাসনের তত্ত্বাবধানে রংপুর বিসিক কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্‌বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।

উল্লেখ্য, ১৭ই ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এই মেলায় ৯৩টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।