লালমনিরহাটের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৬ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার তুষভান্ডার রমনী মোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের স্মৃতিস্থম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা।এদিকে উপজেলার চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। সকালে কলেজের স্মৃতিস্থম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের পর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে এক বিরাট র্যালী চাপারহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মাঠে এসে শেষ হয়।
পরে কলেজ হলরুমে সম্মাননা স্মারক প্রদান,পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামছুদ্দিন মিয়া ও কমরউদ্দিন মিয়াকে মরনোত্তর সম্মাননা স্বারক ও কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সরকারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
বিজয় দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।শেষে কলেজের শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শামছুদ্দিন কমরউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ মফিজ উদ্দিন।
এসময় অন্যানের মধ্যে সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সরকার,আব্দুস সামাদ,প্রদীপ কুমার পাল,বদরুল ইসলাম,আনিছুর রহমান লাডলা,হাফিজুর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।