রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় প্রশাধনীসহ ট্রাকের চালক গ্রেপ্তার


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় কসমেটিকস্ প্রশাধনীসহ ভারতীয় নাগরিক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার চালকের নাম ফিরোজ রহমান (৩৫)। তাঁর বাবার নাম ইয়াকুব রহমান। বাড়ি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামে। শনিবার রাতে স্থলবন্দরের শূণ্যরেখার বিজিবি চেকপোস্টে পাথরবাহী গাড়িসহ আটক করা হয়। 

বিজিবি জানিয়েছে, শনিবার উভয় দেশের সীমান্তের প্রধান পিলার ৮৪২ নম্বরের ১ নম্বর সাব পিলারের নিকট স্থলবন্দরের শূণ্যরেখার চেকপোস্টে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম ও সদস্যরা ভারত থেকে পণ্য নিয়ে আসা গাড়ি সমূহ  তল্লাশী চালাতে থাকে। এ সময় ভুটান থেকে আনা পাথরের ভারতীয় ট্রাকটি তল্লাশী করে চালকের বসা সিটের নিচ থেকে বিভিন্ন পরিমাণের ভারতীয় ক্রীম, তেল ও ভারতীয় এবং সৌদি মুদ্রাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার অবৈধভাবে আনা পণ্যসত ফিরোজকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে ভারত থেকে প্রশাধণী সামগ্রী আনার মামলা দিয়ে বিজিবি বাদি হয়ে একটি মামলা দায়ের করে। রাতই তাঁকে (ফিরোজ) গ্রেপ্তার দেখিয়ে পাটগ্রাম থানা-পুলিশের নিকট সোপর্দ করে বিজিবি। 

বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম এ ব্যাপারে বলেন, ‘ভারত থেকে পণ্যবাহী ট্রাকের বসার স্থানে কৌশলে অবৈধভাবে বিভিন্ন ভারতীয় প্রশাধনী আনার অপরাধে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ‘বিজিবির মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিককে রোববার আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।’