রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী


প্রকাশ :

আজ এশিয়া, আফ্রিকা ল্যাটিন আমেরিকার মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী। তিনি ১৮৮০ সালে ১২ই ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামের এক সংক্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শরাফত  আলি খাঁ,মা মজিরন বিবি।

মাওলানা ভাসানী সর্বভারতীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। ত্রিদেশীয় রাজনৈতিক নেতা মাওলানা ভাসানী জাতীয় কংগ্রেস,খেলাফত আন্দোলন,পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগ ও ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি। ভাষা আন্দোলন, ৬৯ সালের গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, ফারাক্কা লং মার্চসহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।তিনি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৮৪ টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অপরাজনৈতিক নেতা ও ধর্মব্যবসায়ী ছিলেন না। তার সারা জীবনের রাজনৈতিক কার্যক্রমের মধ্যে ছিল সাধারণ মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা।

তিনি সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে আপোষহীন থেকে  লড়াই, সংগ্রাম করেছেন।

মাওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দিবসটি পালনে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করছেন।