রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারীতে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন উড্ডীয়ন, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পতাকা ও ফেস্টুন উড্ডীয়ন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

আদিতমারী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা ও মানববন্ধনে বক্তব্য রাখেন ওসি আলী আকবর, মোজাম্মেল হক প্রমুখ।