রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে কর্মসূচি


প্রকাশ :

পুরে বেগম রোকেয়া দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষ্যে জেলাপ্রশাসন তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষ্যে ৯ই ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টায় মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন ও মেলার উদ্‌বোধন করা হবে। ১১ টা ৩০ মিনিট হতে দুপুর ২ টা পর্যন্ত একই স্থানে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা করানো হবে। বিকাল ৩ টায় সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে একই স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১০ই ডিসেম্বর (মঙ্গলবার) ৩ টায় সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আলোচনাসভা, বিকাল ৪ টায় চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকাল ৪ টা ৩০ মিনিটে নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬ টায় নাটিকা এবং ৭ টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১১ই ডিসেম্বর (বুধবার) বিকাল ৩ টায় সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আলোচনাসভা, বিকাল ৪ টায় চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ টায় পুরস্কার ও পদক বিতরণ এবং সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।