“সাফল্য ও উৎকর্ষের চার বছর ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নানা আয়োজন ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে হাতীবান্ধা মারকাযুল কুরআন আল ইসলামি মাদ্রাসা উদযাপন করলো ৪থর্তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে মাদ্রাসার ক্যাম্পাস থেকে বের হয়ে জালাল তেলের পাম্প প্রদক্ষিণ শেষে মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা মিলিত হয়। মাদ্রাসার সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে,বক্তব্য রাখেন,প্রতিষ্ঠান পরিচালক পরিষদের সদস্য তাজুল ইসলাম, আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হান্নান, প্রতিষ্ঠানে মুহতামিম (অধ্যক্ষ)মাওলানা কোরবান আলী প্রমুখ।