রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


প্রকাশ :

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হয়।

বক্তারা জানান, বাজারে আলু, পেঁয়াজ, ও খোলা সয়াবিন তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের বিপাকে ফেলছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, এবং ইকবাল বানু হেলেন আলো।

বক্তারা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে দ্রুত এবং কঠোর নজরদারির আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সুশীল সমাজ ক্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।