রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার


প্রকাশ :

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার(১ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রংপুর নগরীর লালবাগ রেলগেট এর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়েরকৃত বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি আতাউর রহমান। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওবায়দুর রহমান ময়না রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।