লালমনিরহাট প্রতিনিধি::সাফ নারী ফুটবল দলের নারী খেলোয়াড় লালমনিরহাটের কৃতি খেলোয়াড় মুনকি আক্তার কে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।মুনকি আক্তারের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কালিরহাট গ্রামে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।এর আগে খোলা গাড়ীতে তাকে নিয়ে লালমনিরহাট শহরে একটি রেলি বের হয়।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জীবন নাহার জেসমিন (জেমি), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল হাকিম।এতে মূল বক্তব্য রাখেন সাফজয়ী নারী ফুটবলার মুনকি আক্তার।