রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ইতিহাসে প্রথম বারের মতো রংপুর মৃদু ভূকম্পন অনুভুত


প্রকাশ :

রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১ মাত্রা। বৃহস্পতিবার(২১ নভেম্বর) বেলা ২টা ৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যা ২৭ সেকেন্ড স্থায়ী ছিলো।রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় এ ভূমিকম্পের কেন্দ্র স্থল। উৎপত্তিস্থল বিবেচনায় এটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩.১। তবে ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে এ বছরের গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। তবে ওই ভূকম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।