র্যাবের মাদকবিরোধী অভিযানের ১১নভেম্বর রংপুর র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন রংপুর-পীরগঞ্জ হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ০২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১৩। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানার কুন্দন হাট গ্রামের মোঃ বাবুল কন্যা মোছাঃ বাবলী (৩০), একই জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আসলাম আলী কন্যা উর্মি আক্তার (৩৫)।
গ্রেফতারকৃত বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। -প্রেস বিজ্ঞপ্তি।