রংপুরে ১১ দলীয় জোটের সাত দফা দাবি আদায় ও পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি টাউনহল চত্বর হতে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর শাপলা চত্বরে এসে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১১ জোটের দেয়া ৭ দফা দাবি সরকারকে অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে।জোটের ঘোষণা অনুযায়ী দাবিগুলো গণভোটের রায় বাস্তবায়ন করে দ্রুত সংস্কার কাউন্সিল গঠন ও অধিবেশন বসানো জুলাই গণহত্যার দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট সমাধান করা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাস বন্ধ করা।পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে, তারা আওয়ামী লীগকে হুশিয়ারী করে বলেন এখন থামেন। নতুবা দেশের জনগণ আপনাদের জবাব দেবে যার ফলাফল হবে ভয়াবহ।
সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা ব্যর্থ তাই আইনশৃঙ্খলা অল্প সময়ের মধ্যে স্বাভাবিক করে জনগণের সেবা দিন।
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আযম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর সেক্রেটারি, রংপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী, সাবেক সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর অ্যাডভোকেট কাওছার আলী ছাড়াও ১১ দলীয় জোটের শরিকরা যথা এনসিপি, খেলাফত মজলিস, এবি পার্টির নেতৃবৃন্দ।এ সময় রংপুর মহানগরের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।