রংপুরের তারাগঞ্জের নিভৃতপল্লীতে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোতায় থোকায় ঝুলছে কমলা।মাঝে মধ্যে হালকা বাতাশে দোল খাচ্ছে।কোনোটি কমলা সবুজ-হলুদ, আবার কোনোটি পেকে হয়েছে টকটকে সরালো রঙ্গের কমলা রং। গাছে গাছে এমন ফলের সমারোহ দেখলে মনে হবে ভিনদেশের কোনো বাগান। তবে এমন দৃশ্য এখন দেখা যাচ্ছে রংপুরের তারাগঞ্জের কূর্শা ইউনিয়নের গোমস্তাপাড়া গ্রামে। এই বাগান গড়ে তুলেছেন মোখলেসুর রহমান (৬৫)। বিজিবির চাকরি থেকে অবসরের পর সময় কাটানোর পাশাপাশি নতুন কিছু করার চিন্তা থেকেই শুরু করেন কমলা চাষ। কৃষি বিভাগের সহযোগিতায় ৩০ শতক জমিতে ৯০টি চাইনিজ জাতের কমলার চারা রোপণ
করেছেন তিনি। নিয়মিত পরিচর্যায় তিন বছরের মধ্যে বড় হয়ে ওঠে ফলবতী হয়েছে গাছগুলো। এখন কমলার ভারে মাটিতে নুয়ে পড়ার অবস্থায় প্রতিটি গাছ। তারাগঞ্জে নতুন কৃষি উদ্বোক্তা কমলা চাষী মোখলেসুর রহমান
(৬৫)বলেছেন,বাগান দেখতে ও কমলা স্বাদ নিতে বাগানে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন শ্রেনী পেশার দর্শনার্থীরা। তারা নিজ হাতে গাছ থেকে পাড়া তাজা কমলা পেয়ে স্বাদ গ্রহণ করছেন। দর্শনার্থীরা বলছেন, বাগান যেমনি দেখতে আকর্ষণীয়, কমলাও তেমনি সুস্বাদু মনে হয় আমরা কোন বিদেশী জাতের কমলা খাচ্ছি। তারাগঞ্জের প্রত্যন্ত এলাকায় এমন কমলার বাগান দেখে মুগ্ধ তারা। রংপুরের কৃষি বিভাগ বলছে, তারাগঞ্জে বর্তমানে প্রায় এক হেক্টর জমিতে ৩০টি কমলার বাগান গড়ে উঠেছে। স্থানীয় মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এই ফল চাষের সম্ভাবনা রয়েছে। রংপুরের তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ধীবা রানী রায়
জানান, মোখলেসুর রহমানের বাগানের প্রতিটি গাছে গড়ে ৩০ কেজির মত কমলা পাওয়া যাচ্ছে। প্রতি বছর বাগান পরিচর্যায় তিনি ৫০ হাজার টাকা খরচ করলেও কমলা বিক্রি করতে পারছেন প্রায় ৩ লাখ টাকার।
ভারপ্রাপ্ত উপ-পরিচালক খামার বাড়িরর রংপুর মোঃ সাইফুল আলম জানান, তারাগঞ্জ উপজেলার মাটি বেলে দোআশ অম্বীয় হওয়ায় কমলা, মাল্টা, লেবু চাষেউপযোগী। কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্প,উদ্বুদ্ধকরণ ও প্রযুক্তিগত সহয়তা
প্রদানের মাধ্যমে রংপুর জেলায় লেবু জাতীয় ফসল চাষ সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রেখেছে।