বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচার-প্রচারণার অভিযোগে শিক্ষক আটক


প্রকাশ : (২২ ঘন্টা আগে)
রংপুরে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচার-প্রচারণার অভিযোগে শিক্ষক আটক

রংপুর নগরীতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচার-প্রচারণার অভিযোগে আল ফালাহ্ ইন্সটিটিউটের শিক্ষক আটক শিক্ষককে জুলাই যোদ্ধারা ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা আটক করে পুলিশে দিয়েছে।আটককৃত শিক্ষকের নাম আতিয়ার রহমান (ভিডিওতে আতাউর রহমান হিসেবে উল্লেখ)। তার বাড়ি জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায়, দেশের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকান্ডের বিষয়ে ফেসবুকের বিভিন্ন পেজ পর্যবেক্ষণ করতে গিয়ে ওই শিক্ষকের ফেসবুক আইডির সন্ধান পান স্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধারা ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা।অভিযোগ কারীদের দাবি,তার আইডিতে আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও ও পোস্ট শেয়ার করার পাশাপাশি ‘জয় বাংলা’ লিখে স্ট্যাটাস দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে নিজেদের পরিচয় গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের কর্মী হিসেবে উল্লেখ করে মোহাম্মদ রাকিবুল ইসলাম মেরাজ নামের এক যুবক জানান, তথ্যের সত্যতা যাচাই করতে তারা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেন এবং সকালে প্রতিষ্ঠানে গিয়ে পুলিশকে অবহিত করেন। ওই যুবকের দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হামিদুজ্জামানের সঙ্গে আলোচনা ও পরবর্তীতে ওই শিক্ষককে নিয়ে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয় এবং একপর্যায়ে তাকে মারধরের ঘটনাও ঘটে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন থানার এসআই এস এম আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত ব্যক্তি নিজের নাম আতিয়ার রহমান এবং বাড়ি পীরগাছা থানা বলে স্বীকার করেছেন। তিনি এখানকার প্রতিষ্ঠানে শিক্ষক পদে রয়েছেন এবং বিভিন্ন সময়ে ফেসবুকে দলীয় কিছু কার্যক্রম শেয়ার করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন