সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা


প্রকাশ : (২ ঘন্টা আগে)
নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা একটি বাস ও ঝুটবোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক দুই ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুটি যানবাহন ও মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকেরা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম ঘটনায় অটোরিকশায় করে আসা কয়েকজন ব্যক্তি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। দ্বিতীয় ঘটনায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের আগুন প্রায় ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ঝুটবোঝাই ট্রাকের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।

সাইনবোর্ড এলাকায় পুড়ে যাওয়া বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। বাসের মালিক রাসেল জানান, কর্মচারীরা বাসটি পার্কিং করে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে তাঁর প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অন্যদিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকার ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট বোঝাই ছিল। আগুনে ট্রাক

বিজ্ঞাপন