শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

 চুমু দেওয়া শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ নয়: রাশেদ খাঁন


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
 চুমু দেওয়া শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ নয়: রাশেদ খাঁন

টঙ্গীতে একটি মাদ্রাসায় সাত বছরের শিশুকন্যাকে চুমু দেওয়ার অভিযোগ এবং এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে শিশুটির বাবার চড় মারার ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়, একজন রাজনৈতিক নেতারও কাজ নয়।

শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

রাশেদ খাঁন বলেন, টঙ্গীর একটি মাদ্রাসায় শিশুকন্যাকে চুমু দেওয়ার অভিযোগ এবং পরবর্তী ঘটনাটি সারা দেশে আলোচনার সৃষ্টি করেছে। এ ঘটনায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ মাদ্রাসাশিক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তবে একজন ব্যক্তির অপরাধের কারণে পুরো মাদ্রাসাশিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। এ ধরনের ঘটনার প্রতিকার এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে মাদ্রাসার শিক্ষকদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, সন্তান প্রত্যেক বাবা-মায়ের কাছে পবিত্র আমানত। সন্তানের প্রতি কেউ অনাকাঙ্ক্ষিত আচরণ করলে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক।

পোস্টে তিনি রাজনৈতিক নেতাদের প্রকাশ্যে শিশুদের চুমু দেওয়ার আচরণ নিয়েও মন্তব্য করেন। তাঁর মতে, ভালোবাসা বা আদর প্রকাশের উদ্দেশ্য থাকলেও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের আচরণ শিশু কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য বিব্রতকর হতে পারে।

টঙ্গীর ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, কোনো নেতার আচরণ দেখে অন্য কেউ প্রভাবিত হতে পারেন। আবার অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ শিশুদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারেন। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন