শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে দুর্নীতিবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান ড. ইফতেখারুজ্জামানের


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
রংপুরে দুর্নীতিবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান ড. ইফতেখারুজ্জামানের

দেশে  দুর্নীতি হ্রাসে রাষ্ট্রীয় উদ্যোগে প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে। রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নীতি-নির্ধারণী ও সেবা প্রদান ব্যবস্থায় নাগরিক সম্পৃক্ততা বাড়াতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দাতা সংস্থাগুলোর অর্থায়ন হ্রাসের মুখোমুখি দাঁড়িয়েও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), রংপুর। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে কার্যকর ও টেকসইভাবে এগিয়ে নিতে হবে নাগরিকদের। স্থানীয় পর্যায়ের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সচেতন নাগরিক কমিটি মূল অনুঘটকের ভূমিকা পালন করবে।
আরডিআরএস'র রোকেয়া হল রুমে এখন তাকে(২৪ অক্টোবর) শনিবার রংপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর-এর উদ্যোগে আয়োজিত সনাক-ইয়েস সমন্বয় সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

সনাক সভাপতি অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি এডভোকেট দিলরুবা রহমান। মুখ্য আলোচক হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ স্থানীয় সনাক ও তরুণ নেতৃত্বের প্রতিনিধিগণ উপস্থিত থেকে পরিবর্তিত পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি সাম্প্রতিক চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করে দুর্নীতিবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী বলেন, আগামী দিনে আমরা সনাক পর্যায়ে আমাদের সহযোগী ইয়েস এবং এসিজি সকলকে নিয়ে আমরা সুনির্দিষ্ট সে লক্ষ্যে ধাবিত হবো এবং সেই পথরেখায় দুর্নীতিবিরোধী আন্দোলনে আমরা এগিয়ে যাবো-এই আশা আমি ব্যক্ত করছি এবং সকলের বক্তব্যে আজকে আমরা আশার আলো দেখেছি।

সনাক সদস্য প্রফেসর মো: শাহ আলম-এর সঞ্চালনায় সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীগণ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বিভিন্ন সেবাখাতে নাগরিক হয়রানি, তথ্যপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা, সেবার মান, জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে আগামী দিনে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

বিজ্ঞাপন