রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। এ সময় চোরাই ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বুধবার বিকেলে মেট্রোপলিটন তাজহাট থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর রংপুর নগরীর দর্শনা আলহাজনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় তাজহাট থানায় মামলা হয়। পরে পুলিশ তদন্তে নেমে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫ জনকে গ্রেপ্তার এবং ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।পরে গ্রেপ্তারকৃদের ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জেলার পীরগঞ্জের শানেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়া (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে আরও ৩টি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ নিয়ে এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার এবং ৮টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার রাসেল পীরগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকার বাসিন্দা। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর নগরীর ঠিকাদারপাড়ায় সনাতন ধর্মাবলম্বী দুই পক্ষের মন্দিরের জমি নিয়ে বিরোধ, সড়ক অবরোধ করে বিক্ষোভ
২ ঘন্টা আগে
শৈশবের দুর্গাপূজা: সম্প্রীতির যে পাঠ আজও ভুলিনি
৪ ঘন্টা আগে
বিএনপি-আওয়ামী লীগের সমঝোতা হয়েছে, দাবি সাদিক কায়েমের
২০ ঘন্টা আগে