রংপুর নগরীর ঠিকাদারপাড়ায় মন্দিরের জায়গা নিয়ে সনাতন ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিমা বিসর্জন না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। বুধবার রাতদশটায় এ খবর লেখা পর্যন্ত প্রতিভা বিসর্জন হয়নি।
জমির মালিকপক্ষের দাবি, পাঁচ দিনের জন্য জায়গা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। অন্যদিকে, এলাকাবাসীর দাবি, ওই স্থানে স্থায়ীভাবে মন্দির নির্মাণ করা হোক। এ নিয়ে বিরোধের জেরে এখনো প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি।
প্রতিমা বিসর্জনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ জানিয়েছেন ।