রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী কর্মসূচিতে জামায়াত ইসলামী


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী কর্মসূচিতে জামায়াত ইসলামী

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি, পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা কার্যক্রম পরিচালনা করা হবে।

রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিল দলটি।

বিজ্ঞাপন