বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সাইবার আইন সংশোধনে জামায়াতের আপত্তি, গালিগালাজ ঠেকাতে বিধানের পক্ষে তথ্যমন্ত্রী


প্রকাশ : (১ দিন আগে)
সাইবার আইন সংশোধনে জামায়াতের আপত্তি, গালিগালাজ ঠেকাতে বিধানের পক্ষে তথ্যমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধনী নিয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তাঁর আশঙ্কা, খসড়ার কিছু ধারা বিরোধী মত দমনের হাতিয়ার হতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ ও অপপ্রচার ঠেকাতে আইনে বিধান রাখার পক্ষে মত দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে শফিকুল ইসলাম মাসুদ সংশোধনীর আগে অংশীজনদের সঙ্গে আলোচনা এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, গুজব ও অপতথ্য ছড়ানোর জন্য শাস্তির বিধান রাখা হলেও এর সংজ্ঞা স্পষ্ট না হলে সাংবাদিক ও সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

জবাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, গত দুই বছরে রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের প্রবণতা বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে সাইবার সুরক্ষা আইনে প্রয়োজনীয় বিধান থাকা উচিত। তবে কাউকে নিপীড়িত করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনকে আরও যুগোপযোগী করার বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন