মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

৮ দিনে ঢাকা মেডিকেলে আনা পাঁচ কারাবন্দির মৃত্যু


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
৮ দিনে ঢাকা মেডিকেলে আনা পাঁচ কারাবন্দির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ আনা আরেক বন্দিকে মৃত ঘোষণা করা হয়েছে। এর ফলে গত ৬ সেপ্টেম্বর থেকে ঢামেকে আনা অন্তত পাঁচজন কারাবন্দির মৃত্যু হলো৷

আজ সোমবার মৃত্যু বরণ করা কারাবন্দির নাম মো. রফিকুল ইসলাম (৫৪)। তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন তা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম মো. রজব আলী।
কারাগার কর্তৃপক্ষ বলছে, রফিকুল কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ অবস্থায় তাকে আজ সকালে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্র বলছে, রফিকুলকে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে। এ জন্য মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আলী আকবর মণ্ডল (৬৭) নামের এক কারাবন্দি মারা যান। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
এর আগের দিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিট, অ্রর্থাৎ মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ঢামেক হাসপাতালে তিনজন কারাবন্দির মৃত্যু হয়েছিল। তাদেরও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল। ৬ সেপ্টেম্বর এক ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে মারা যাওয়ারা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।

 

বিজ্ঞাপন