শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

‘ভারতের জবাব না পাওয়া অবধি প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না’


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
‘ভারতের জবাব না পাওয়া অবধি প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না’

শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের ফিরিয়ে দেয়া ইস্যুতে ভারতের জবাব না পাওয়া পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী৷ ডয়চে ভেলেকে শুক্রবার একথা বলেন তিনি৷ 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করতে পারেন বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদন প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে প্রেসসচিব সালেহ শিবলী বলেন, ‘‘শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের ফেরত পাঠাতে এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে যে অনুরোধ করা হয়েছেতার জবাব না পাওয়া অবধি প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না৷''
রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত তারিখে কোনো সফর হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি৷

বিজ্ঞাপন