বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মোনাজাতে অংশ নেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।
মোনাজাত শেষে তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মহান আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় মরহুমের পরিবারের সদস্য, বিমান সদর এবং ঢাকায় অবস্থিত বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিমানসেনারা উপস্থিত ছিলেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ ছাড়া বিমান বাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়। এসব প্রতিষ্ঠানেও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এনডিসির ক্যাপস্টোন কোর্স শেষ, সনদ পেলেন ৩৯ ফেলো
৫ ঘন্টা আগে
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৭ ঘন্টা আগে
পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
১৩ ঘন্টা আগে