সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে মেয়েকে মাদ্রাসায় দিতে গিয়ে বাস চাপায় বাবার মৃত্যু


প্রকাশ :

রংপুরে মেয়েকে মাদ্রাসায় দিতে যাওয়ার সময় বাস চাপায় বাবা আবুল কাশেমের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর মডার্ণ মোড় তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম স্থানীয় জিয়াদপুকুর মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকার বাসিন্দা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বাস চালক মুর্তূজাকে আটক করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি আতাউর রহমান।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে আবুল কাশেম তার ৬ বছর বয়সী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে ঢুকে পড়ে এবং ইউটার্ন নেয়ার সময় পেছনে থাকা আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার কোলে থাকা মেয়ে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, বাস চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।