শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পাটগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি, দুই প্রতিষ্ঠানের ৯ হাজার টাকা জরিমানা


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের নিয়মিত তদারকির অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাটগ্রামের নিউ পুষ্টি সুইটস-এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। একই সময়ে জে আর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রযোজ্য আইনে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনিয়ম বা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির বিষয়টি কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের অন্যান্য খাদ্য ব্যবসায়ীদেরও স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।