শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


প্রকাশ : (১ মাস আগে)
লালমনিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান।

এ সময় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং জেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুদ খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৯ জন এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৯ জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন