রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন নিজ হাতে সেলফি


প্রকাশ :

আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পৌঁছান  প্রধানমন্ত্রী তারেক রহমান।   সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

এরপর বেলুন কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন তিনি।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেবাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনাশীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারেক রহমান।