বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে লালমনিরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে| পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং নারী নেত্রী অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী|
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুন তামাক সেবনের ক্ষতিকর প্রভাব ও তামাক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন|
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ¯^াস্থ্যকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন|