সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


প্রকাশ :

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ৬ জুন মুক্তিযুদ্ধের সংসদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান এমপি| সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর| স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান| এবং কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যবৃন্দ ও বিভিন্ন জেলা ও মহানগরের আহ্বায়ক বৃন্দ|

সভায় বক্তাগণ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের বর্তমান ইতিহাস বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত, যা সত্য নয়| বর্তমানে উল্লেখিত গণশহীদদের সংখ্যা এবং নির্যাতিত মা-বোনের সংখ্যা ও সঠিক নয়| আশ্চর্যজনকভাবে রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সংখ্যাও বানোয়াট করে প্রকৃত সংখ্যা থেকে প্রায় তিনগুণ বৃদ্ধি করা হয়েছে| বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়গুলি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক মূল্যায়ন করছে, যাতে জাতি বানোয়াট ইতিহাস থেকে মুক্ত হয়ে সত্যের উপর দাঁড়িয়ে অহংকারবোধ করতে পারে| নতুন প্রজন্ম স্বাধীনতার যুদ্ধের সত্য ঘটনার উপর ভিত্তি করে ভবিষ্যত বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে| (প্রস বিজ্ঞপ্তি)